আ উ য়া ল মু ছু ল্লী

  • নিশানা
  • ২০২৫-০৪-০২ ১২:৩২:০৪
image

নানা-নাতনির বিয়ে হলো
আপন নাতনির নানা না
কুমার নানার কুমারী বউ
ঘোড় সোওয়ারি জানানা।

নাতনির বয়স বাইশ বছর 
নানার বয়স জানে না
নানার বয়স তিনগুণ(!)
নাতনি সেটা মানে না।

বুড়ো-ছুরির বিয়ে হয়!
জেন-জেড তা মানে না
জুমার যারা বুঝেন তারা
আত্ম-সম্মান ছাড়ে না।

শরীরটাকে চালায় যে মন
মনরে নাতনি ছাড়ে না
নানা ছাড়া অন্য যারা
তাতে তার মন কাড়ে না।

নানার স্বপ্নে নাতনি চলে
নাতনি কিন্তু তিশা না
নানার মিশন করবে সফল
এটাই নাতনির নিশানা।।