শুভ জন্মদিন-লুৎফর রহমান রিটন

  • মেসবা খান
  • ২০২৫-০৪-০১ ১৩:২৬:১৪
image

লুৎফর রহমান রিটন বাংলাদেশের অন্যতম একজন ছড়াকার।
জন্ম ১ এপ্রিল ১৯৬১ সালে
ছড়াকার হিসেবে তিনি সত্তরের দশকে আত্মপ্রকাশ করেন। তাঁর শিশুতোষ ছড়া ও কবিতা বিশ শতকের শেষভাগে বিশেষ জনপ্রিয়তা লাভ করে। তিনি একজন সমাজ সচেতন লেখক।
পুরান ঢাকার ওয়ারীতে তাঁর শৈশব অতিবাহিত হয়।
১৯৭৯ সালে নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮১ সালে এইচএসসি পাস করেন। ১৯৮৯ সালে আবুজর গিফারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।
তিনি ২০০১ সালে জাপানে বাংলাদেশের কালচারাল এটাশে নিযুক্ত হয়েছিলেন। সাবেক সম্পাদক ছিলেন অধুনালুপ্ত 'ছোটদের কাগজ' এর।
তিনি জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের সাবেক ফার্স্ট সেক্রেটারি ছিলেন এক বছরের জন্য। বর্তমানে তিনি কানাডা প্রবাসী।
ফেসবুক পরিবারের পক্ষে অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত প্রখ্যাত ছড়াকার রিটনের জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।