ভালোবাসো??
এক সমুদ্দুর।
স্বপ্নে ভাবো??
খুব ভরপুর।
কখন কখন??
নিরালা যখন।
কেমন দেখো
নিজের মতন।
ঠোঁটের তিল??
খুব লজ্জার।
তাই নাকি??
বোলো না আর।
যদি বলি??
লাজে মরি।
এখনও লাজ??
পোষণ করি।
কেন?কেন?
প্রেমের নীতি।
আছে নাকি?
হয়তো আছে।
কোথায় সে
বুকের কাছে?
কেন পর?
প্রেম যাযাবর।
হারিয়ে যায়?
ঘুরে বেড়ায়।
আসবে ফিরে?
ঘোর অসময়।
মানো কি?
সমাজ মানি।
কেন মানো?
কি জানি।
চাও কাছে?
ভয়ে মশগুল।
এপ্রিল ফুল?
ভুল বিলকুল।