অ ভি নে ত্রি সু মি ত্রা মু খা র্জি

  • মেসবা খান
  • ২০২৫-০৩-৩০ ২৩:৩৭:০৬
image

ছিল তাঁর গাল ভরা হাসি। হাসলে টোল পরতো গালে। তাই সবাই তাঁকে 'হাসি দি' বলেই ডাকতো। 
বাংলা চলচ্চিত্রের এক খ্যাতিমান অভিনেত্রি তিনি। 
       বলছি সুমিত্রা মুখার্জির কথা - 
উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিক থেকে সমিত ভঞ্জ কার সাথে পর্দায় ছিলেন না তিনি? 
'৭০ এ দীনেন গুপ্তের 'আজকের নায়ক' ছবির মধ্য দিয়ে রূপালি পর্দায় প্রথম অভিষেক ঘটে তাঁর। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭২ এ।
'৯০ দশকের শেষ পর্যন্ত রূপালি পর্দায় একচেটিয়া অভিনয় করে গেছেন দাপটের সাথে। 
জন্ম ৩০ মার্চ ১৯৪৯ সালে কলকাতায়। আর ২১ মে ২০০৩ এ তাঁর পরিসমাপ্তি ঘটে বর্ণাঢ্যময় অভিনয় জীবনের।