চাঁপাইনবাবগঞ্জের দুই গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন পূর্বেই ঈদ উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-৩০ ১৬:৩৩:০৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার দু’টি গ্রামের কিছু পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে একদিন পূর্বেই পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার(৩০ মার্চ) সকাল সোয়া ৮টায় সদর  উপজেলার দেবিনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মমিনটোলা গ্রামের একটি আমবাগান সংলগ্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে  আনুমানিক ১২০-১৩০ জন নারী-পুরুষ  ও বেশ কয়েকজন শিশু অংশ নেয়। যার মধ্যে পুরুষ ছিলেন ৬৫ জন এবং নারী ছিলেন ৫৫ জন।  নারীদের জন্য সামিয়ানা টেঙ্গে পর্দা  করে পৃথক ব্যবস্থা করা হয়। সংশ্লিস্ট ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, নামাজে ইমামতি করেন মাওলানা আবুল কালম আজাদ। কয়েক বছর যাবৎ একই স্থানে একই ইমামের তত্বাবধানে সৌদি আরবের সাথে মিল রেখে  ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আজহা’র নামাজ আদায় ও ঈদ পালন করা হচ্ছে বলেও জানান ইউপি সদস্য হাবিবুর।
এদিকে শিবগঞ্জ  উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তরবিঘী গ্রামেও  সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করা হয়েছে। রোববার সকাল সোয়া ৮টায় ৭০-৮০ জন পুরুষ এবং পর্দা টেঙ্গে পৃথকভাবে ২০-২৫ জন নারী ও কিছু শিশু সহ আনুমানিক ১২৫ জন গ্রামবাসী ঈদেও জামাতে অংশ নেন।  শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক খলিল উদ্দিন বলেন, নামাজে ইমামতি করেন জেলার গোমস্তাপুর উপজেলা থেকে আসা মাওলানা ফজলুল হক। বিগত কয়েক বছর যাবৎ একই ইমামের ইমামতিতে  এই গ্রামে নিয়মিত বছরে দু’টি ঈদ উদযাপন করা হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা খলিল।