অসহায় প্রতিবন্ধী পরিবারকে ঈদ উপহার দিল 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠন

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৫-০৩-৩০ ১৬:২৬:৪২
image

যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কিসমত খানপুর গ্রামের মৃত খোকায় মন্ডলের অসহায় প্রতিবন্ধী ছেলে মোঃ সুলতান হোসেন এর অসহায় পরিবারকে ঈদ সামগ্রী উপহার ও নগদ অর্থ প্রদান করল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন, "চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন"। আজ রবিবার (৩০ মার্চ) সকালে সংগঠনের নিবেদিত প্রাণ সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে পঙ্গু'প্রতিবন্ধী সুলতানের জন্য লুঙ্গি, গেঞ্জি, পাঞ্জাবি, তার মায়ের জন্য শাড়ি, বোনের জন্য শাড়ি ও তার পরিবারের জন্য এক বস্তা চাউল, পাঁচ লিটার সয়াবিন তেল, সহ মাসিক বাজার করে দেওয়া হয়েছে, যার মূল্য ৭৯৬০৳) এবং নগদ অর্থ পাঁচ হাজার একশত চল্লিশ টাকা (৫১৪০৳) প্রদান করা হয়েছে। জানা গেছে সংগঠনের সকল সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে বাজার সদাই ও নগদ অর্থ মোট ১৩০০০৳ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেন , কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি শাহিন কবির, কবির হোসেন সোহেল , মোঃ বিল্লাল হোসেন, মোঃ আছির উদ্দিন, দীপ্ত বিশ্বাস, রাকিবুল ইসলাম রনি, মোঃ আনোয়ার হোসেন, উপদেষ্টা আবু জাফর বিশ্বাস সহ আরও অনেকে। "বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা