না সি য়া ডে লা

  • তোমাকে ছাড়া চলেই না!
  • ২০২৫-০৩-৩০ ০২:০৯:০৬
image

হ্যা!  ভুলে থাকতে চাই, অথচ পারছিনা, 
     এটা মানষিক প্রহসন। 
পৃথিবীতে নীরব শাস্তি হলো 
  ভুলতে চাই, কিন্তু পারছি না। 
যতই চেষ্টা করছি ততই 
কারেন্ট জালের মতো আষ্টেপৃষ্টে জরিয়ে 
পড়ছো মনে মস্তিকে। 
এর থেকে বোধহয় মৃত্যুই শ্রেয়! 

তুমি অদৃশ্যের আত্মা হয়ে সারাক্ষণ 
নিত্যদিনই জরিয়ে থাকো, 
আমার উঠা -বসা -ঘুমানো -রসুইঘরে
 স্নান ঘরে - ড্রয়িংরুমে, বেডরুমে 
চিলেকোঠা -ঘরে 
ব্যালকনিতে- সিঁড়িঘরে। 
 কোথায় নেই তুমি বলোতো? 

তুমি রসুইঘরের 
সাদা চিনামাটির নুনের বয়াম, 
  তুমি ছাড়া সব খাবার বিস্বাদ। 
তোমাকে ছাড়া আমার চলেই না! 
তোমাকে যে ভীষণ প্রয়োজন, 
চাইনা, তারপরও নিতে হয়। 

তুমি আমার স্নান ঘরের পানির কল, 
ঝড় ঝড় করে বয়ে যাওয়া। 
আমার সব ক্লন্তি অবসাদ ধুয়ে নেওয়া, 
প্রবাহমান জীবনের উপাদান। 
তোমাকে ছাড়া চলেই না! 

তুমি চিলেকোঠা ঘরের এক টুকরো আকাশ, 
 আমার বিষন্ন বেদনার পারদ 
হুহু করে বাড়তে থাকে,
 ছুটে যাই ছড়িয়ে দিতে নীলিমায়। 
লোকচক্ষুর আড়ালে। 

তুমি খোলা ব্যালকনির বিশুদ্ধ হাওয়া, 
যখন বিষণ্নতার মেঘ জাপ্টে ধরে, 
মনটা গুমরে গুমরে ওঠে, 
 আমার সেই নির্জন নগরে 
আমার বিলুপ্ত প্রেমের 
পান্ডুলিপি খুলে সৃত্মির ধুলো ঝাড়ি।
 প্রতিটি পাতার ভাঁজে ভাঁজে 
তোমার গন্ধ শুকি। 

তুমি আমার এমনই একজন, 
তোমাকে ছাড়া আমার চলেই না।  
আচ্ছা তাই কি তুমি
 এতটা পার পেয়ে যাও স্বেচ্ছাচারিতায়? 
এবার তবে তোমাকে নিয়ে অন্যভাবে 
ভাবতে হবে, অনেক তো হলো! 
   আর কত ?