কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবার ও আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পূর্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো: যোবায়ের হোসেনের সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভার প্রতিনিধি
সামিন ইয়াসারের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
বিশেষ অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা আহবায়ক
আরিফুল ইসলাম আরিফ,যুগ্ন আহ্বায়ক আবু সুফিয়ান,কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত বিমল কর্মকার,প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠন ওমর ফারুক।
স্বাগত বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুছাপুর ইউনিয়ন প্রতিনিধি রবিউল হোসেন ওয়াসিম,
আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থ্যতাকামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।