পঙ্গু-প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করল 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠন

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৫-০৩-২৮ ১৯:৫২:৫৭
image

যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কিসমত খানপুর গ্রামের মৃত খোকায় মন্ডলের অসহায় প্রতিবন্ধী ছেলে মোঃ সুলতান হোসেন কে হুইল চেয়ার প্রদান করলো একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন, "চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন"। আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুরে সংগঠনের পক্ষ থেকে নিবেদিত প্রাণ সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে পঙ্গু'প্রতিবন্ধীকে এই হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
জানা গেছে মৃত খোকায় মন্ডলের ছেলে অসহায় প্রতিবন্ধী মোঃ সুলতান হোসেন ( বয়স ৫৫ বছর) জীবনের একটা সময়ের পর থেকেই বিছানায় শুয়ে থাকেন। তার পরিবারে ৩ জন মানুষ তার মা বয়স(১১০ বছর) বোনের বয়স অনুমান ৫২ বছর তাদের পক্ষে কোন মতেই একটা হুইলচেয়ার কেনার সক্ষমতা না থাকায় 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাধ্যমে তার চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করেন। তাই সংগঠনের সকল সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেন , কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি শাহিন কবির, জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামরুল হাসান, মোঃ আছির উদ্দিন, দীপ্ত বিশ্বাস, জাহাঙ্গীর আলম, রাকিবুল ইসলাম রনি, সোহেল রানা, সহ আরও অনেকে। "বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।