নারী ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জাপান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৫ ১৪:৫৬:২৯
image

নারী ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জাপান। শনিবার শেষ ষোলোর ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে এশিয়ার দলটি।
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে আজ ভাগ্য বেশ সহায় ছিল জাপানের নারীদের। খেলার ১৫তম মিনিটেই এগিয়ে যায় তারা। নরওয়ের এনজেন বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেয়। তাতে ১-০ তে এগিয়ে যায় জাপানিরা।
যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এশিয়ার দলটি। পাল্টা আক্রমণে ২০তম মিনিটে সমতায় ফেরে নরওয়ে। গোল করেন গুরো রিটেন। এরপর বিরতির আগে দুই পক্ষ বারবার চেষ্টা করেও কাঙ্খিত গোলের দেখা পায়নি।
বিরতির পর মাঠে ফিরে প্রথম আক্রমণেই গোলের দেখা পায় জাপান। ৫১তম মিনিটে রিশা শিমুজুর গোলে ফের এগিয়ে যায় দলটি। এরপর ৮১তম মিনিটে জাপানকে আবারও লিড এনে দেন হিনাতা মিয়াজাওয়া।
এই গোল আর শোধ করতে পারেনি নরওয়ে। তাতে ৩-১ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত হয় জাপানের। 
এর আগে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্পেন।