স্পেন ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৫ ১৪:৫৪:০১
image

স্পেন ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে নক আউট পর্বের খেলায় স্পেন ৫-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড নারী দলকে। সুইস নারী দলের উপর শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্পেন। 
খেলার ৫ মিনিটেই এগিয়ে যায় দলটি। ১১ মিনিটে সুইজারল্যান্ড খেলায় সমতা আনে। তবে খেলায় ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি স্পেন নারী দল। প্রথমার্ধে আরো তিন গোল করে তারা এগিয়ে থাকে। 
বিরতির পরও প্রতিপক্ষের উপর স্পেন আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ৭০ মিনিটে সুইজারল্যান্ডের সমর্থকদের হতাশ করে আরো এক গোল করে স্পেন। তাতে সহজ জয় নিয়ে এবারের আসরে প্রথম দল হিসেবে স্পেন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।