স্মরণ-ভারতীয় মুসলিমদের আধুনিক শিক্ষার অগ্রদূত স্যার সৈয়দ আহমদ খান

  • মেসবা খান
  • ২০২৫-০৩-২৭ ১৯:২৬:৪৮
image

সৈয়দ আহমদ খান বাহাদুর। জন্মনাম সৈয়দ আহমেদ তাকভি। তবে স্যার সৈয়দ নামেই তিনি সমধিক পরিচিত। 
জন্ম ১৭ অক্টোবর ১৮১৭ সালে একজন বিখ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ যিনি ভারতের মুসলিমদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার ক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা পালন করেন।
তিনি এই কাজের জন্যই মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করে।
তাঁর চিন্তাধারা ও কাজকর্ম সেখানকার মুসলিমদের মধ্যে একটি নতুন চেতনার উন্মেষ ঘটায়। 
তাঁর প্রভাবে প্রভাবান্বিত হয়ে এই মুসলিম বুদ্ধিজীবীরাই পরবর্তীতে আলিগড় আন্দোলনের সূচনা করেন যার উদ্দেশ্য ছিল ভারতীয় রাজনীতিতে মুসলিমদের অধিকার নিশ্চিত করা।
২৭ মার্চ ১৮৯৮ সালে কৃতিমান এই পুরুষের জীবনাবসান ঘটে। শ্রদ্ধাঞ্জলি।