‘এনসিপি নিবন্ধিত রাজনৈতিক দল নয়’-হারুনুর রশীদ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-২৬ ১৯:২৩:৪৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা  পরিষদ সদস্য ও  চাঁপাইনবাবগঞ্জ  সদর আসনে বিএনপি’র চারবারের  সাবেক সংসদ সদস্য মো.হারনুর রশীদ বলেছেন,এনসিপি সহ নতুন নতুন রাজনৈতিক দল নিয়ে অনেক কথা হচ্ছে। অথচ এনসিপি নিবন্ধিত রাজনৈতিক দল নয়। দেশে সরকারি দল বা বিরোধি দল  যাই বলা হোক, তা এখন বিএনপি। কাজেই সকল উন্নয়নমূলক কাজে যেমন বিএনপিকে নজর রাখতে হবে, তেমনি সকল অন্যায়ের বিরুদ্ধেও বিএনপিকে সোচ্চার থাকতে হবে।
বুধবার(২৬ মার্চ) সন্ধ্যায় নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে পেশাজীবিদের সম্মানে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপি’র আয়োজনে  মতবিনিময়,দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ এসব কথা বলেন।
নির্বাচন বিলম্বিত করা হচ্ছে অভিযোগ করে হারুন বলেন, দেশে উগ্রবাদ চলবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হতে হবে। দূর্নীতিমুক্ত দেশ গঠন করতে হবে।  অফিস আদালতে ঘুষ বন্ধ করতে হবে। প্রশাসন বাধ্য হবে স্বচ্ছ উন্নয়ন করতে। হারুন আরও বলেন, আজ বিএনপি,আাওয়ামী লীগ,জামায়াত সহ বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিরা একত্রে ইফতার করছি। বিগত ১৫/১৬ বছর এমনটি করতে পারিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদেও সাবেক ভাইস চেয়ারম্যান মো.নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর মো.আব্দুল ওয়াদুদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.তসিকুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহ-সভাপতি মো.খাইরুল ইসলাম প্রমুখ।