চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার(২৬ মার্চ) প্রত্যূষে তোপধনি এবং সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনের চত্বরে শহিদ মুক্তিযোদ্ধাদের নামাংকিত স্মৃতিফলকে পূষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে জেলা প্রশাসন,পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ প্রশাসন,বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণী-পেশার হাজারও মানুষ।
সকাল ৯টায় শহরের ডা. আ.আ.ম মেসবাহুল হক(বাচ্চু ডাক্তার) ষ্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিশেষ প্রার্থণা, সড়ক সজ্জিতকরণ,ভবন আলোকসজ্জা, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা,বিভিন্ন খেলাধুলা, এতিমখানা,জেলখানা, বৃদ্ধাশ্রমে বিশেষ খাবার, মুকিতযুদ্ধের চলচিত্র প্রদর্শণ সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।