চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনায়, দু’দল গ্রামবাসীর সংঘর্ষ,ককটেল বিষ্ফোরণ, পুলিশের গাড়ি ভাংচুর

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-২৬ ১৩:২৫:৫০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়  কিশোর-তরুনদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,গত মঙ্গলবার(২৫ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে রাত প্রায় ১টা পর্যন্ত মনাকষা ইউনিয়নের মনাকষা বাজার এলাকায় সড়কের উপর সংঘর্ষের সময়  একটি পুলিশের গাড়ি ভাংচুর,ককটেল বিস্ফোরণ ও দোকানে হামলার মত ঘটনা ঘটে। রণক্ষেত্রে পরিণত হওয়া বাজার এলাকায় সংঘর্ষে লাঠিসোঠাসহ দেশী অস্ত্র ব্যবহার হয় । দু’পক্ষ পরস্পরের প্রতি ইট-পাটকেল ছুঁড়ে মারে। এতে দু’পক্ষের অন্তত: ১০/১২ জন আহত হয়। রাত ১টার পর শিবঘঞ্জ থানা পুলিশ  অতিরিক্ত পুলিশ,সেনাবাহিনী ও বিজিবি’র সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মনাকষা ইউপি চেয়ারম্যান, মীর্জা শাহাদাৎ হোসেন বলেন, ক্রিকেট খেলার ব্যাট নিয়ে পূর্ব শত্রæতার জেরে ১ ও ২ নং  ওয়ার্ডে অবস্থিত বাজার এলাকার  দু’দল কিশোর-তরুন সংঘর্ষে জড়িয়ে পড়ে বিরাট আকার ধারণ করে। পরে দু’পক্ষে দু’দল গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। তবে কেউ বড় ধরণের জখমপ্রাপ্ত হয় নি। বড় ধরনেল অন্য কোন  ক্ষতিও হয় নি। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
১নং ওয়ার্ড সদস্য কাজল আহমেদ ও ২ নং ওয়ার্ড সদস্য শাহাবুল আলম বলেন,  ক্রিকেটের ব্যাট নিয়ে ১ নং ওয়ার্ডের খড়িয়াল শেখপাড়া এবং ২ নং ওয়ার্ডের নামোটোলা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাজারে দেকানের বাইরে থাকা কিছু মালামাল ক্ষতিগ্রস্থ হয়।  এছাড়া কয়েকটি দোকানে লাঠি-হাসুয়া দিয়ে আঘাত করা হলেও আগুন দেয়ার মত ঘটনা ঘটে নি। তবে  একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটাানো হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, দু’টি ক্রিকেট টিমের খেলার মত তুচ্ছ সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়ি ভাংচুর হলেও কোন পুলিশ সদস্য আহত হন নি। বুধবার(২৬ মার্চ) দুপুরে ওসি বলেন, এখনও এ ঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ করেন নি। রাতেই পুলিশের একাধিক উর্ধতণ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। আপাতত: পরিস্থিতি শান্ত বলেও জানান ওসি।