বিখ্যাত এক সাংস্কৃতিক পরিবারের সন্তান আনুশেহ্ আনাদিল। এই প্রজন্মের নন্দিত ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী তিনি।
মাতা বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্য গবেষক লুবনা মারিয়াম। মাতামহ সামরিক কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লে. কর্ণেল কাজী নুরুজ্জামান বীর উত্তম। মাতামহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক প্রয়াত সুলতানা জামান।
আনুশেহ্ আনাদিল ওস্তাদ সগীরুদ্দীন খানের অধীনে উত্তর ভারতীয় ক্লাসিকাল সঙ্গীতের প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি লোকসঙ্গীত ব্যান্ড 'বাংলা'র সাথে সঙ্গীত পরিবেশনা করে আসছেন ১৯৯৮ সালে থেকে।
আনুশেহ জোনাস হেলবর্গের সাথে কাজ করেন। তাঁর গাওয়া গান সুশিলা রমনের 'মিউজিক ফর ক্রোকোডাইল' এ অন্তর্ভুক্ত হয়।
আনুশেহ্ 'ইন্ডিয়ান ওশান' ব্যান্ডের সাথে অভীক মুখোপাধ্যায়ের 'ভূমি' সিনেমার জন্য একটি গান রেকর্ড করেছেন।
তিনি তন্ময় বোসের সাথে 'বাউল এবং বেয়ন্ড' নামের একটি গানের প্রকল্পেও কাজ করেন।
তিনি মাভেরিক চলচ্চিত্র নির্মাতা Q's এর সিনেমা 'তাসের দেশ' এর জন্য গান রেকর্ড করেন যা ব্যাপক প্রসংশিত হয়।
সঙ্গীতের বাইরে তিনি নিজের কারু শিল্পের দোকান 'যাত্রা এ জার্নি ইন্টু ক্র্যাফ্ট ইন ঢাকা' পরিচালনা করছেন যেখানে ১০০ জন কারু শিল্পী কাজ করে।
আজ ২৫ মার্চ আনুশেহ্'র জন্মদিন। আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।