ডুমুরিয়ায় উপজেলাবাসির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

  • খান মহিদুল ইসলাম,ডুমুরিয়া ।
  • ২০২৫-০৩-২৫ ২০:২৩:২৮
image

ডুমুরিয়া উপজেলাবাসির উদ্যোগে পবিত্র মাহে রমজানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫-৩-২৫মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাধীনতা স্মৃতি সৌধ চত্বরে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক।প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খুলনা-৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান শাহিন, অরুণ কান্তি গোলদার, শেখ মতিয়ার রহমান বাচ্চু, শাহানুর রহমান, শেখ মাহাবুর রহমান, মাষ্টার আমিরুল ইসলাম হালদার, চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন,শহিদুল ইসলাম মোড়ল, শফিকুল ইসলাম খান, আহম্মদ আলী ফকির, যুবদল নেতা মোল্যা মশিউর রহমান, শেখ রেজোয়ান হোসেন,শেখ আবু শাহামা, শাহাদাত হালদার,  হাফেজ মতিয়ার রহমান, শেখ জামিনুর রহমান, দেলোয়ার হোসেন, শাহাজাহান জমাদ্দার, নজরুল ইসলাম, গাজী আব্দুল আজিজ,খান আবুল কালাম,খান জিয়াউর রহমান জীবন, মেহেদী হাসান রাসেল প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।
ইফতার মাহফিলে রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক, ঠিকাদার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।