ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শিরোমনি সততা বন্ধু মহল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল আজ শিরোমণি অস্থায়ী সংগঠনের সভাপতি মোঃ সবুর আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। মোঃ পলাশের সার্বিক তত্ত¡াবধানে বক্তৃতা করেন মোল্লা সোলায়মান, ইফতেখায়রুল আলম বাপ্পি, মোহাম্মদ তারেক মোড়ল, মোঃ জুয়েল, মোঃ ইসারুল, মোঃ তহিদুল, মোঃ ইমদাদুল হক, রফিকুল ইসলাম সুজা, কাজী অপু সহ সংগঠনের নেতৃবৃন্দ।