বিশিষ্ট সমাজসেবক ও সামাজিক ব্যক্তিত্ব মাসুদ চৌধুরীর জানাযা শেষে গোয়ালখালীতে দাফন সম্পন্ন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-২৪ ২০:৩৭:৩০
image

ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সমাজসেবক ও সামাজিক ব্যক্তিত্ব মোঃ মাসুদ চৌধুরী(৪৬)। দীর্ঘদিন মরণব্যাধী ক্যান্সেরে ভুগে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার রাত সাড়ে ১০টায় তেলিগাতীস্থ বাসভবনে ইন্তেকাল করেন(ইন্নানিল্লাহি. . রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং মাইশা চৌধুরী(১০) নামের একটি কন্যা সন্তান ও কোরআনে হাফেজ মাগজুম চৌধুরী(১২)নামে একটি পুত্র সন্তান রেখেগেছেন। 
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ীগেট ইমদাদুল উলূল রশিদীয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাযা শেষে খালিশপুর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়। জানাযায় যোগিপোল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বর জি এম এনামুল করিব, কাজী জাকারিয়া রিপন, ফয়সাল হোসেন, মুফতি আব্দুর জুবায়ের, মিজানুর রহমান, আলোচিক যুব সংঘের রুবেলসহ ইমদাদুল উলুল রশিদিয়া মাদ্রাসার শিক্ষক-ছাত্র, এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযার ইমামতি করেন ফুলবাড়ীগেট ইমদাদুল উলূল রশিদীয়া মাদ্রাসার মুহতামিম হয়রত মাওলানা মুফতি গোলামুর রহমান। 
উল্লেখ্য মাসুদ চৌধুরী তেলিগাতী আলোকিত যুব সংঘের সদস্য ছিলেন। এছাড়া তিনি অসংখ্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। এছাড়াও তিনি সামাজিক উন্নয়ন, সেবামূলক  বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। 
মাসুদ চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আলোকিত যুব সংঘের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের তেলিগাতী অফিসিয়াল ফেসবুক গ্রæপের প্রতিষ্ঠাতা সামাজিক ব্যক্তিত্ব সুজন পরশসহ সকল এডমিনগণ।