বৃষ্টিকে ছুঁয়ে ছুঁয়ে সৃষ্টির গান,
বৃষ্টিকে কাছে পেয়ে আনন্দ আহ্বান।
অনন্তলোকের অরূপ ছায়া-
বৃষ্টি আসে অথই জলে, জলের মায়া
নদী বেগবান।
অপার ভালোলাগা শান্তির নিমেষ,
শ্যামলিমায় ভরা সজীব আবেশ
নির্জীবের জীবন- জীবন্ত বেশ,
অসীমতায় উন্মেষ।
বৃষ্টিতেই সৃষ্টির উল্লাস প্রাণের উৎস,
বৃষ্টিবিহীন পৃথিবী অজন্মা- তুচ্ছ।
বৃষ্টিতে অপরূপ- রূপালী হাসি,
যা কিছু সৃষ্টি- তিতা ও মিষ্টি,
হয় তা বৃষ্টিতেই অবিনাশি।
ফুল-ফল-জল সমুদ্র অতল,
বৃষ্টির সীমায় মেঘের-আঁচল।
বাঁধনহারা- পাগলপারা
বৃষ্টিতেই উছলধারা,
জল- টলমল।
বৃষ্টিকে ছুঁয়ে ছুঁয়ে প্রকৃতির ত্রাণ,
বৃষ্টিতেই মহাপ্রাণ,
শাশ্বত আরাধনার নিয়ামক বৃষ্টি,
এ' যে সৃষ্টির অভিজ্ঞান।