শুকনো ঠোঁট খাবি খায় তার মখমলি রঙে
ভিজে অর্ন্তবাসে বাদামি পিঁপড়া
এ কেমন দোহার বলো-----
ঠোঁটকাটা পুরুষের কথার বাহুল্য বলে কথা!
ভেতরের অদৃশ্য তরঙ্গ উত্তেজিত ধাঁধায়
খিঁল এঁটে পড়ে থাকি নির্বাক!
সত্য কি সে গোপন করে কভু----?
----------- হয়তো!
নিঁখাদ নিনাদ নয় বলে মুখপোড়া আমি
----------মননে সতি!
আয়োজনে নিগুঢ় রহস্যময়ি সাতকম্পা!
বিলাসি নয় মোনালিসাও নয়
কেবলই ঘাসফড়িং আর চৌঁরাশিয়ার
-----------একফাঁলি চাঁদ চিলেকোঠার!
সহজাত আমার অনা'দির ক্রন্দন!
তাকে জীবনে পঁইপঁই করে খুঁজে বেড়িয়েছি
যখন জীবনের প্রত্যুষ সে তখন অন্যের!
বাড়ন্ত দীঘিতে অনাড়ম্বর প্রকট আলোয়
----------দাদরা ল'য়ে মিছেই খোঁজা!
পেয়েছি মত্যন্তরে----মুখে মুখে
জাগতিক বাস্তবতার আধার পেরিয়ে।
বনশ্রীর অন্ধকারের দ্রাঘিমার রোদ্দুরের
--------- ফালি ফালি চৌকাঠে
--------- নন্দিত অরণ্যে আচ্ছাদিত মেঘকে!
কখনো জ্যামিতিক কখনো গ্যানিতিক হারে
কলার নন্দিত কৌশল থুবড়ে আছে ব্লান্কেটের
------------ তিঁরতিঁর করে উঠা
-------------কার্পেটে জমায়িত ধুলোয়!
মোহের গৃহস্থিতে বরাবর আমার ঘৃণা থাকলেও
তার মাঝে বাহুল্যই আমি কুপোকাত!