আজ রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার মোঃ হারুন সিকদার (৩৮), পিতাঃ মোঃ মিন্টু সিকদার, মাতাঃ মোছাঃ হাওয়া বেগম, সাং- বেজপাড়া গোরস্থানের পিছনে জনাব মোঃ জুবায়ের এর বাড়ীর ভাড়াটিয়া, ওয়ার্ড নং- ০৭, যশোর পৌরসভা, থানাঃ কোতয়ালী মডেল, জেলাঃ যশোর কে ৬০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। অত্র ঘটনায় উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আসামীর বিরুদ্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক একটি নিয়মিত মামলা দায়ের করেন।
একইদিন যশোর কোতয়ালী থানাধীন সাতমাইল বারীনগর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০২ জন ব্যক্তিকে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেতারকৃত আসামী মোঃ সোহাগ রানা (৩৫), পিতাঃ মোঃ আছিরুদ্দিন, সাং- বারীনগর, কোতয়ালী, যশোর কে ০৩ দিনের কারাদন্ড ও ৩০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাহাত খান এবং গ্রেফতারকৃত অপর আসামী মোঃ হাসান গাজী (৩৫), পিতাঃ মৃত সাত্তার গাজী, সাং- সাতমাইল ছোট হৈবতপুর, কোতয়ালী যশোর কে ০৩ দিনের কারাদন্ড ও ১০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহির দায়ান আমিন।