টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

  • আব্দুস সাত্তার,প্রতিনিধি, টাঙ্গাইল :
  • ২০২৫-০৩-২৩ ১৭:১৯:১৪
image

টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় অটোচালকসহ দুই জন নিহত হয়েছেন। রোববার সকালে  ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের পাথাইলকান্দি ২নং ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো-  উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মন্ডলের ছেলে অটোচালক হাসেন আলী (৫৫), একই এলাকার মো. লালমিয়ার ছেলে সবুজ (১৩) ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান- সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটো ভাবলা গ্রামের দিকে যাচ্চিলেন । পথে অটোটি যমুনাসেতু মহাসড়কে উঠলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটো চালক হাসেন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মত্যু হয়েছে।
যমুনাসেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান জানান,  আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।