গোলাপগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৫-০৩-২২ ২১:৩১:১১
image

সিলেটের গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মামুন আহমদ (২৪) প্রাণ হারান। সে উপজেলার ফুলবাড়ি ইউপির সিংপুর পাঁচামাইল গ্রামের মাহবুবুর রহমান টেফন মিয়ার ছেলে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ( ২২ মার্চ) অনুমান ৩ ঘটিকায় উপজেলার হেতিমগঞ্জ চৌমুহনীর অদুরে রফিপুর এলাকার নয়া মসজিদের পাশে। ঘটনার ৫ ঘন্টা প্রেরিয়ে গেলেও গোলাপগঞ্জ মডেল থানার ওসি দুর্ঘটনা কিংবা নিহতের বিষয় জানেন না বলে এ প্রতিবেদককে জানান। 
শনিবার অনুমান ৩ ঘটিকার দিকে মামুন আহমদ নিজ বাড়ি থেকে উপজেলার হেতিমগঞ্জ বাজারে মোটরসাইকেলে আসার পথে ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর এলাকার নয়া মসজিদের পাশে আশা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক মামুন আহমদকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মামুন আহমদ সিটকে রাস্তায় পড়ে গেলে তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা অবনতি থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেটের বেসরকারি হাসপাতাল ইসনে সিনায় নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুন আহমদের মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাককে আটক করতে পারেনি পুলিশ এবং পুলিশ দুর্ঘটনার খবর জানেন না বলে জানায়। 
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মামুন আহমদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা মো: মুহিত।