আটরা গিলাতলা ৯ ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-২২ ২১:২১:৪১
image

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতারি মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে , শিরোমণি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে  অনুষ্ঠিত ইফতার মাহফিলে  প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুন্সী মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস , খানজাহান আলী থানা জামায়াতের আমির ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটো, জামায়াতে ইসলামী ৯নং ওয়ার্ড এর সভাপতি সরদার সামছুর রহমান ,হাফেজ আব্দুল লতিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।