খানজাহান আলী থানা সেচ্ছাসেবকদলের ইফতার বিতরণ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-২২ ২১:০৬:৩২
image

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা সেচ্ছাসেবকদলের  উদ্যোগে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে আজ বিকাল সাড়ে ৪ টায় ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ে অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরন কর্মসূচি পালন করা হয়। ইফতার বিতরন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ, প্রধান বক্তা ছিলেন   সদস্য সচিব ইস্তিয়াক আহম্মেদ ইস্তি , খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শেখ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক এমদাদ মোড়লের পরিচালনায় বক্তৃতা করেন মোন্তাসির আল মামুন,  মোঃ আল আমিন হোসেন, মেহেদী হাসান মামুন, আলাউদ্দীন পাটোয়ারী, মোঃ মাসুম হোসেন, মোঃ বাহাউদ্দিন, এস এম লিটন, মোঃ নুর ইসলাম, মোঃ হেমায়েত, মিরাজুল ইসলাম রানা, মোঃ শুকুর শেখ, শাহাবুদ্দিন, তরিকুল প্রমুখ।