খানজাহান আলী থানা ছাত্রদলের ইফতার বিতরণ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-২২ ২১:০৩:২৪
image

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা ছাত্রদলের উদ্যোগে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে বিকাল ৫ টায় ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ে অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরন কর্মসূচি পালন করা হয়। ইফতার বিতরন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস, থানা ছাত্রদলের সদস্য সচিব  হাবিবুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন  ছাত্রদল নেতা আবুল হায়াত শুভ,ফয়সাল আহমেদ,মেহেদী হাসান,সিয়াম হোসেন,সাইফুল্লাহ আজিম,মামুনুর রশিদ মুন্না,মোহাম্মদ আলী হুসাইন,আলমগীর হোসেন ইমন,জিএম মঞ্জুরুল ঈমাম,মানিক বিশ্বাস,রাকিবুল ইসলাম,শেখ রাব্বি,জাহিদ শেখ,মোঃ শাওন,মোঃ রকিবুল,শামীম প্রমুখ।