মহেশখালী পৌর আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
- গাজী মোহাম্মদ আবু তাহের
-
২০২৩-০৮-০৪ ১৪:৩৮:২৩
মহেশখালী কক্সবাজার ০৪ আগস্ট ২০২৩
১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে মহেশখালী পৌর আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
মহেশখালী পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া।
বাংলাদেশ আওয়ামী লীগ মহেশখালী পৌর শাখার উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে এক বিশেষ বর্ধিত সভা ০৪ আগস্ট সন্ধ্যায় মহেশখালী পৌর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মহেশখালী পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন-
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম আজিজুর রহমান বিএ, সভায় তিনি স্বাগত বক্তব্য রাখেন।
মহেশখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম(বিএ) এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল আমিন। মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বাবু মংরিফ্রু।
বক্তব্য রাখেন- মহেশখালী পৌর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্র লীগ নেতা এবাদুল করিম বাদল,সাধারণ সম্পাদক ফরিদ কামাল।
২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ,সাধারণ সম্পাদক দীপক পাল।
৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলার জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক শাহেদ কামাল।
৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু মংলায়েন,সাধারণ সম্পাদক বর্তমান কাউন্সিলার জনিমং।
৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ননীপদ দে,সাধারণ সম্পাদক আলা উদ্দিন।
৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ রতন কান্তি দে,সাধারণ সম্পাদক প্রিয়তোষ দে।
৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলার সনজিত চক্রবত্তী।
৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্র লীগ নেতা বশির উদ্দিন,সাধারণ সম্পাদক মঈন উদ্দিন।
৯ নং ওয়ার্ডের সভাপতি মাহমুদুল হক প্রমুখ।
সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়। ওই দিন এ উপলক্ষ্যে খতমে কোরআন,মেজবানির আয়োজন, দেয়া ও মিলাদ মাহফিলের সিদ্ধান্ত হয়।
মহেশখালী পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মৌওলানা রোশন আলী এর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে মহেশখালী পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া বলেন-
১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে মহেশখালী পৌর আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম আজিজুর রহমান বিএ বলেন-
জাতীয় শোক দিবসের পটভূমি উল্লেখ করে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের প্রতি গুরুত্বারোপ করেন।
তিনিও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সফল করতে পৌর আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিভিন্ন স্তরের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।