বাংলাদেশে বিরোধীদের মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ দিতে হবে: জাতিসংঘ

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৮-০৪ ১৪:০৯:৫৪
image

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে বিরোধীদের সমাবেশে পুলিশকে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সেইসাথে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের স্বার্থে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশ তৈরি করতে সব রাজনৈতিক দল, তাদের সমর্থক ও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন।
 প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স। 
জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, কর্তৃপক্ষকে অবশ্যই মানবাধিকারের বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার চর্চার সুযোগ দিতে হবে।