দাগনভূঞায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৩-২১ ২০:৩১:৫৮
image
দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার বিকেলে  সিলোনিয়া হাই স্কুল মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন।
বিএনপি নেতা জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, জায়লস্কর ইউনিয়ন বিএনপি নেতা দিদার হোসেন, সোহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জহিরুল ইসলাম মঞ্জু।
এসময় দাগনভূঞা পৌরসভা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূঞা হুদন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক প্রমুখ।