লঙ্কা প্রিমিয়ার লিগে আজ সাকিব আল হাসানের গল টাইটানস খেলছে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির মতো লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) পারফরমেন্সের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার (৩১শে জুলাই) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গল টাইটান্সের হয়ে প্রথম খেলতে নেমে ব্যাট হাতে ২৩ এবং বল হাতে ১ উইকেট নিয়েছেন তিনি।
শেষ পর্যন্ত সুপার ওভারে ডাম্বুলা আউরাকে হারিয়েছে সাকিবের দল গল টাইটান্স। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টাইটান্স। টপ অর্ডারে শেভন ড্যানিয়েলের ৩৩ এবং ভানুকা রাজাপাকসে ৪৮ রান করে আউট হন।শেষ খবর পাও্য়া পর্যন্ত টাইটান্স এর সংগ্রহ ৩ উইকেটে ৬৫। ব্যাটিংয়ে নেমেছে সাকিব আল হাসান।