দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা আলাইয়ারপুর প্রবাসী পরিবারের উদ্যোগে এলাকার হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে দাগনভূঞা পৌরসভার ১ নং ওয়ার্ডের আলাইয়ারপুর গ্রামে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন আকবর।
বিশিষ্ট সমাজসেবক নেয়ামত উল্যাহর সভাপতিত্বে, বক্তব্য রাখেন, ইউনুস দারোগা, বেলাল মিয়া, প্রবাসী নাসির উদ্দিন, কাজী হৃদয় ও কাজী রবিন প্রমুখ।
আলাইয়ারপুর গ্রামেন শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এ ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।