সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল সখীপুরে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাতে উপজেলার কচুয়া নয়া পাড়া (চাঁদের হাট) এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন কচুয়া দক্ষিণ পাড়া এলাকার হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), হযরত মিয়ার ছেলে লাবু মিয়া (২৬), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ(২৫), সমেশ আলীর ছেলে মোজাম্মেল (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গৃহবধূ স্বামীর সাথে ঘুরতে যান উপজেলার কচুয়া চাঁদের হাট এলাকায়। বাড়ি ফেরার পথে চাঁদের হাট এলাকার একটি কলেজের উত্তর পাশে গজারি বনের ভেতরে স্বামীকে আটকিয়ে ওই গৃহবধূকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. আমির হামজা বাদী হয়ে মামলা করলে ওই রাতেই পুলিশ আসামীদের গ্রেপ্তার করে।
ওই ভুক্তভোগী গৃহবধূর স্বামী মো. আমির হামজা বলেন, ওই মানুষ নামে পশুদের সর্বোচ্চ শাস্তি চাই।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ধর্ষণের অভিযোগ আসামিদের গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।