না সি য়া ডে লা

  • ছদ্মবেশে
  • ২০২৫-০৩-১৮ ২১:৪১:৪১
image

হ্যা, আমি ছদ্মবেশে গিয়েছিলাম তোমার দুয়ারে, 
     তুমি চি..ন..তে পারোনি। 
তবে, তোমাকে চিনে এসেছি নিঁখুত বিন্যাসে। 
  আঁধারের নিরবতায় , গন্ধে- স্পর্শে
 অনুভূতিতে- উপস্থিতিতে যদি বুঝতেই না পারো 
    কে তোমাকে ছুঁয়েছে 
কে তোমার পাশে এসেছে, 
তাহলে সেটা কেমোন ভালোবাসা? 
   নাকি সেটা প্রেম? 
প্রেম আর ভালোবাসার দুটো রুপ। 
কামনার প্রেমে তুমি মশগুল।
তাই তোমার পঞ্চেন্দ্রিয় 
সঠিক সময়ে সংকেত দেয়নি। 
   কে তোমার পাশে এসেছে! 
আজকাল ভালোবাসাতে গেলেও কি 
তরমুজেের মতো বাড়ি মেরে কেটে কুটে 
   দেখে নিতে হবে, 
ভেতরটা  কঠিন নাকি ফাঁপা! 
লাল নাকি ফ্যাকাশে।