ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ কাশেম জুট চেয়ারম্যান শিল্পপতি শেখ রেজাউল ইসলামের উদ্যোগে রাজনীতিবিদ , ব্যবসায়ি ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল শিরোমনি বাজারে অনুষ্ঠিত হয়। শিরোমনি বাজার বনিক সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শুকুর। কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি নেতা আঃ রব মুন্সি, সৈয়দ জাকির হোসেন, মোল্লা লোকমান হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন । ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুল জব্বার আজমী।