চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ল ৩টি ঘর ও ৩টি গরু,ঝলসে গেছে তরুন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-১৮ ১৫:০১:৪৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক গৃহস্থের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে(১৮ মার্চ)  মোবারকপুর ইউনিয়নের  লাহাপুর(বাগবাড়ি) গ্রামে ওই বাড়িতে বৈদ্যূতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।  এতে মুল পাকা বাড়ি  রক্ষা পেলেও পুড়ে অস্মীভূত হয়েছে বাড়ি সংলগ্ন  টিন ও বেড়া নির্মিত রান্নাঘর,খড়ি ঘর ও গোয়াল ঘর। গরুগুলো রক্ষা করতে গিয়ে আহত হন গৃহস্থের ছেলে।
ফায়ার সার্ভিস জানায় ও  ভূক্তভোগী গৃহস্থ  মোজাফফর হোসেন বলেন,  আগুনে  পুড়ে  ঘটনাস্থলেই মারা গেছে দুটি  গাই গরু। ঝলসে যাওয়া অপর একটি গাই গরুকে  উদ্ধারের পর তাৎক্ষনিক জবাই দেয়া হয়। এদিকে  আগুন লাগার পর গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে আগুনে ঝলসে গেছে মোজাফফর হোসেনের ছেলে আব্দুল খালেক (১৯)। তার দু’হাতসহ েেদহের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও রাতেই তাকে  উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ কাদেরী কিবরিয়া জানান, রাত সাড়ে ১২টার পর খবর পেয়ে ২টি ইউনিট দ্রত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রক্ষা পায় গৃহস্থের মূল বাড়ি সহ আশপাশের বাড়িঘর। প্রাথমিকভাবে সাড়ে ৩ লক্ষ টাকা ক্ষতি নিরুপণ করা হয়েছে। অপরদিকে বাড়ির মালিক মোজাফফর হোসেন ক্ষতির পরিমান প্রায় ৭ লক্ষ টাকা দাবি করেছেন।