চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাবের অভিযানে ১০২ গ্রাম হেরোইনসহ জিয়ারুল ইসলাম(৩৫) নামে এক যুবক আটক হয়েছে। তিনি সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামের মঞ্জুর রহমানের ছেলে। র্যাব জানায়,গত সোমবার(১৭ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে ইসলামপুর ইউনিয়নের চরবাররশিয়া গ্রামে হায়াত মোড় থেকে শাজাহানপুরগামী হেয়ারিং বোন সড়কের উপর অভিযান চালিয়ে জিয়ারুলকে আটক করা হয়।
মঙ্গলবার(১৮ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক সরবরাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পনা মোতাবেক গোপনে অবস্থান নিয়ে অভিযানটি টালানো হয়। অভিযানে ১০২ গ্রাম হেরোইনসহ জিয়ারুল আটক হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।