মোঃ বি ন য় আ মি ন

  • মিথ্যে ঐশ্বর্য
  • ২০২৫-০৩-১৮ ০১:০১:২৪
image

১।।
উদ্দেশবিহীন হাঁটছিলাম , কেন জানি ভাল লাগছিল না । হাঁটছিলাম আজিমপুর কলোনির সামনের ফুটপাথের উপর দিয়ে । ফুটপাথের ঘেঁষে ছোট বড় অনেক গাড়ি দাঁড় করান । একটি যাচ্ছে আরেকটি আসছে । গাড়ি থামতে না থামতেই বেশ কয়েকটি ছোট ছোট ছেলে গাড়িটি ছেকে ধরছে চালককে । এরা গাড়ি পরিস্কার করে দিতে চায় । এটাই এদের নিত্যকার কাজ । কাজের বিনিময়ে দুই চারটি টাকা পায় । ওদের সবার কাছে ময়লা একটি নেকড়া আছে । কারোর কাছে মায়ের শাড়ির অংশ । যাদের ইনকাম একটু ভালও তাদের হাতে কমদামি গামছা দেখা যায় । চালক সাহেব এদের হাতে তার সম্পত্তির একটি ক্ষুদ্র অংশ সপে দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে । কাছেই গাছের নীচে দামী সিগারেট ফুঁকছে । বা অলস চোখে বাচ্চাদের কাজ দেখছে ।
রাস্তার দুপাশে সারি সারি গাছ । কোনটি কড়ই , কোনটি শিমুল বা কৃষ্ণচূড়া । তাল গাছও আছে বেশ কয়েকটি । ফুটপাথের কিছু অংশ এবং রাস্তার কিছু অংশে গাছে  নিবিড় ছায়া দেহ মনকে শীতল করে দিচ্ছে । সাথে হালকা বাতাস বহমান । দুপুরবেলা বলেই কি ভাল লাগছে ?
ভীষণ তেষ্টা পেল । একটা আইসক্রিম পেলে আরও ভাল লাগত । নাকি বাসায় ফিরে যাব ? এসব নিয়ে চিন্তা করছিলাম । এমন সময় চিন্তায় বাঁধা পেল ।
একটা কৃষ্ণচূড়ার ছায়ায় ভাবছিলাম এসব কথা । এমন সময় একটি লাল অপেল কার আমার পাশে এসে দাঁড়াল । আমি যদিও নিরাপদে আছি তারপরেও সহজাত প্রবৃত্তি হিসেবে একটু পিছিয়ে সরে যাই । গাড়িটি দাঁড়িয়েই থাকে । একটু অবাক হয়ে চালকের দিকে তাকাই , দেখি উনি আমার দিকে অপলক চোখে চেয়ে আছেন । আমি মনে মনে একটু ভয় পেলাম মনে হয় ।
এবার হাতের ইশারায় চালক সাহেব আমাকে তাঁর দিকে ডাকলেন । আমি এদিক সেদিক দেখে নিয়ে তাঁর সামনের গিয়ে দাঁড়াই । তাকে লক্ষ্য করি , তাঁর সুবেশী পোশাকের আড়ালে বয়স আন্ধাজ করি কিন্তু অনুমান করতে পারলাম না ।
আমাকে অবাক করে দিয়ে ভদ্রলোক বললেন , " গাড়িতে উঠে আসো ।" এমন তর আদেশের জন্য প্রস্তত ছিলাম না ।
" কেন ?"জিজ্ঞেস করি ।
তিনি বললেন , " কোন প্রশ্ন কর না , গাড়িতে উঠে আসো । "
বিস্ময় আর ভয় , দুটো মিলেই আমাকে এক রকম গাড়িতে ঠেলে উঠিয়ে দিল ।  সম্পুর্ন  অপরিচিত একজনের গাড়িতে উঠা যে কত বিপদ হতে পারে তা একবারও মনে হল না । আমি কি খুব বোকা ?
উনিই দরোজাটা খুলে দিলেন ,পেছনের দিকে হাত বাড়িয়ে  । আমি দরোজাটা বন্ধ করি ! দরোজাটা খট খট করতে থাকে , মনে হয় ভাল করে লাগেনি । তিনি আবার হাত বাড়িয়ে দরোজাটা খুলে সজোরে টান দিলেন । গাড়িটা যেন আর্তনাদ করে উঠে । সাথে আমিও করি ।
আমাকে কিছু বুঝতে না দিয়ে গাড়ি চালাতে থাকেন। গাড়ি নিউমার্কেটের দিকে যাচ্ছে । ইডেন কলেজ পার হয়ে যায় ।
তিনি গাড়িটা চালাতে চালাতে বললেন , " আমি তোমাকে আমার বাড়ি দেখাব !"
অবাক হয়ে জিজ্ঞেস করি , " কেন ? আমাকে কেন আপনার বাড়ি দেখাবেন ? আর আমি ত আপনার বাড়ি দেখতে চাইনি , আপনার বাড়ি দেখে আমার কি লাভ ? আমি ত আপনাকে চিনিই না । "
তিনি আনমনে গাড়ি চালাতে চাতে বললেন , " আমার যখন খুশী তাই করি । চলতে চলতে তোমাকে দেখি দূর থেকে । মনে হল তোমাকে আমার বাড়িটা দেখানর দরকার তাই , তোমাকে দেখতেই হবে । আর দেখা শেষ হলে এখানেই তোমাকে নামিয়ে দিয়ে যাব !"
মিনিট পনেরোর পর আমরা ধানমন্ডি আট নাম্বার রোডে প্রবেশ করি । খুব সুন্দর একটা অট্টালিকার সামনে এসে গাড়ি থামালেন । বাড়িটি ছবির মত সুন্দর । এতো সুন্দর বাড়ি আমি জীবনেও দেখিনি । স্বপ্নেও না । রাস্তায় দূর থেকে এসব বাড়ি দেখেছি কিন্তু এতো কাছ থেকে নয় । নিজেকে এই বাড়ির মালিক কল্পনা করছি । একটু সুন্দর গাড়িও আছে আমার ।   যা ছিল নিছক বাতুলতা কিন্তু আজ  খুব কাছ থেকে দেখছি । মনের ভেতরে কেমন যেন লাগতে থাকে । পরিবেশটাই আলাদা । কোন হই চই নেই । মনে এই বাড়িতে কেউ নেই । আমাদের আজিমপুর কলোনির কথা মনে হল । চারদিকে চেঁচামিচি ।
বাড়িটা চমৎকার । এখানে থাকে দেশের ধনী লোকেরা । তাঁদের বাড়ি ত এমন হবেই । বাগানে মালি কাজ করছে । বাগানে ফুটে শত শত লাল গোলাপ ।  বাগানের চারদিকে সবুজ ঘাসের কার্পেট ।
গাড়িটা গ্যারেজে রাখা হল । গ্যারেজে আরও কয়েকটি গাড়ি আছে ।  গাড়িটা একা নয় এটারও বন্ধু আছে ।
এবার ভদ্রলোক বললেন , " আমরা যে গাড়ি দিয়ে এলাম সেটার নাম রেড অপেল , আর এটির নাম অস্টিন । সেটার পাশেরটা কনসল ,  বড়টা ভক্সোয়াগন , এরচেয়ে বড়টার নাম ইমপালা , বুঝেছ ? আরও একটা কিনব , মারসিডিজ ব্যঞ্চ ! কি বল ?"
"এতো গাড়ি দিয়ে কি করবেন আপনি ?" আমার কথা শুনে তিনি হাসলেন ।
" সখ ! বুঝতে পারছ না কেন ? সব কিছুই করছি সখে । "
এবার দেখি তিনি বাড়ির ভেতরের দিকে যাচ্ছেন । আমাকেও অনুসরণ করতে বললেন হাতের ইশারায় । আমিও মন্ত্রমহ হয়ে উনাকে অনুসরণ করতে থাকি বেশ কয়েকজনের সালাম উপেক্ষা করে । এ বাড়িতে মানুষ আছে এখন দেখে বুঝলাম ।
চলবে ---