বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা চিন্ময় রায়ের জন্ম ১৬ জানুয়ারি ১৯৪০ সালে বাংলাদেশের কুমিল্লা জেলায়।
তাঁর অভিনীত রসে ভরা ছবিগুলো আজও বাঙালির হৃদয়ে গেঁথে আছে। যেমন বসন্ত বিলাপ, চারমূর্তি, ধন্যি মেয়ে, ননী গোপালের বিয়ে, শ্রীমান পৃথ্বীরাজ, হাটে বাজারে প্রভৃতি।
তিনি সবার কাছে প্রিয় টেনিদা নামে পরিচিত ছিলেন।
১৭ মার্চ ২০১৯ সালে অভিনেতা চিন্ময় রায় মৃত্যুবরণ করেন।