গান

  • পুষ্প চক্রবর্ত্তী
  • ২০২৩-০৮-০৩ ২৩:৪৫:০৭
image

মন রে তুই মানাবি কেমন
সম্পর্কের বিচ্ছেদ ঘটল রে ভাই  
বিষয়েরই বিষে।  
আত্ম কেন্দ্রিক স্বার্থপরতায় মানবিকতা তাই 
যাচ্ছে রে ভাই ধূলায়  মিশে।    
সত্যের পথ বড়ই কঠিন।   
দিন  হতে দিন  
স্বপ্নগুলি হয় যে রে ভাই বিলীন। 
দিন হতে দিন বাড়ে যে রে ভাই ঋণ।    
মন  রে তুই বশ করবি  কেমন?