দক্ষিণ কোরিয়ায় অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে ১৬ জনের মৃত্যু

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৮-০৩ ২৩:২৬:৪১
image

দক্ষিণ কোরিয়ায় অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১লা আগস্ট) পর্যন্ত মোট ১,২৮৪ জন তাপ-সম্পর্কিত অসুস্থতায় ভুগছেন। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার জনজীবন। কিছু কিছু অংশে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছে। স্থানীয় সময় বুধবার দোসরা জুলাই সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানিয়েছে।
কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) এক প্রতিবেদনে জানায়, রেকর্ড পরিমাণ তাপমাত্রায় অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে নির্মাণ শ্রমিক ও বাইরের কর্মীরা তাপজনিত মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ২০১৯ সালের পর এবার তাপদাহের সর্বোচ্চ সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।