বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের জরুরী সভা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-১৬ ১৯:৩৯:৪৪
image

ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যজাক্স, আফিল, জুট স্পিনার্স হুগলী বিস্কুট কোঃ সহ একের পর এক বন্ধকৃত বেসরকারি জুট মিল চালু, শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে মালিক পক্ষের একের পর এক মিথ্য মামলা দায়ের এর প্রতিবাদ সহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে রাজপথ ,রেলপথ অবরোধ সহ কর্মসূচি ঘোষনা করেছে।আজ বিকাল ৫ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে জরুরী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কর্মসূচি ঘোষনা করা হয়। বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক শ্রমিক নেতা সাইফুল্লাহ তারেক, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মুস্তাফিজুর রহমান, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সোনালী জুট মিল শ্রমিক নেতা ওবায়দুর রহমান, শ্রমিক ফেডারেশনের নেতা মশরুজ্জামান খান সাবু, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর আলম, কেসমত আলী, হাসান, আলাউদ্দীন, একরাম কাগুজী, মুজিবর প্রমুখ।  সভায়  শ্রমিক নেতারা বলেন, বেসরকারী জুট মিলের শ্রমিকদের সমস্যা নিয়ে ইতিপুর্বে একাধিক বার জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হলেও তা একটিও বাস্তবায়ন হয়নি। কেসরকারী জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধসহ   শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষে আগামি ১৯ মার্চ বেলা ১২ টায় খুলনা জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান। ২১ মার্চ সন্ধায় খুলনা যশোর মহাসড়কের শিরোমনিতে মশাল মিছিল ও ২৪ মার্চ এর ভিতরে যদি পাওনা পরিশোধ না করা হয় ২৭ মার্চ সকাল ১০ থেকে টা থেকে বেলা ২ টা পর্যন্ত ৪ ঘন্টা রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষনা করেন শ্রমিক নেতৃবৃন্দ ।