বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, করোনা ও ডেঙ্গুতে যতো মানুষ মারা যায়, তার চেয়ে অনেক বেশি মানুষের মৃত্যু হয় তামাকজনিত কারণে। প্রতিদিন দেশে ৪৫০ জনের মৃত্যু হয় তামাক ব্যবহারের কারণে। বছরের হিসেবে তা দাঁড়ায় ১ লক্ষ ৬১ হাজারে। দেশে অসংক্রামক রোগে যে ৭০ শতাংশ মানুষের মৃত্যু হয় তার প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ তামাক।
এ সময় তারা আরো বলেন, ২০৪০ সালের মধ্যে দেশ থেকে তামাক নির্মূল করার যে অঙ্গিকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা বাস্তবায়ন করতে হলে তামাক নিয়ন্ত্রণ আইনটি সংশোধন করে সংসদে পাস করতে হবে।
তামাকের ব্যবহার কমাতে এ জাতীয় পণ্যের উপর অধিক শুল্ক আরোপ করতে হবে। ই-সিগারেটসহ ধুমপানে নিরুৎসাহিত করতে হবে।