আলিপুর ইউনিয়ন বিএনপি'র ইফতার ও দোয়া মাহফিল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-১৫ ২১:০৯:০৬
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ আলিপুর ইউনিয়ন বিএনপি'র নয়টি ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহŸায়ক আলহাজ্ব আব্দুর রউফ চেয়ারম্যান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবগঠিত সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক জনাব আবুল হাসান হাদী , সদর উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান ,উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাদিউজ্জামান বাদশা ।  অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ও আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম ,বক্তৃতা করেন  মোস্তাফিজুর রহমান চান্দু , নুরুজ্জামান পল্টু , প্রভাষক আহসান উল্লাহ, আসাদুল ইসলাম আছা , মোস্তাক আহমেদ ,তানভীর আহমেদ শুভ ,মোহাম্মদ শাহিন প্রমুখ। আলিপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান টুটুল এর উদ্যোগে আলিপুর হাটখোলা প্রাঙ্গনে ইফতার সামগ্রী বিতরণ করেন উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আলিপুর ইউনিয়ন বিএনপি, যুবদল,  স্বেচ্ছাসেবক দল,  শ্রমিক দল, তাঁতি দল ও ছাত্রদল এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।