ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ সড়ক দুর্ঘটনায় হ্রাস ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও শিরোমণি গণসেবা সংস্থার সাধারণ সভা শনিবার বেলা সাড়ে ১১ টায় শিরোমণি গণসেবা সংস্থার কার্যালয় সংগঠনের সভাপতি আকলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক ও আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শেখ আব্দুস সালাম এর পরিচালনায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সহ-সভাপতি এস এম মাসুম বিল্লাহ, সংসাধারন সম্পাদক শেখ শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান লিটন, মরিয়াম খাতুন, ফরিদা খাতুন, এমদাদুল ইসলাম, শেখ আসলাম হোসেন, শেখ আলমগীর হোসেন, মোহাম্মদ রানা শেখ, মহম্মদ বাচ্চু শেখ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ সাগর হোসেন প্রমুখ। সবার শেষে খুলনা যশোর মহাসড়কে ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার"সড়ক দুর্ঘটনা রোধে যাত্রীদের করনীয় , নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।