স্বার্থ নেই এমন একটা শহরের খোঁজ পেলে ঠিকানা দিও,
আমি এক টুকরো জমি কিনবো।
দ্বিধা নেই এমন একটা সম্পর্ক পেলে খবর দিও,
আমি খুব কাছ থেকে তার অনুভব স্পর্শ করবো।
প্রত্যাশা নেই এমন কোন প্রেমিক পেলে
পরিচয় করিয়ে দিও,
আমি তার জন্য একখানা কবিতা লিখবো।
সৃষ্টির শুরু থেকে আজ অবধি
আমারই মতো কত শত লোক খুঁজে বেড়িয়েছে সোনার পাথর বাটি ;
হাঁটতে হাঁটতে কত আলপথ রাস্তা হয়ে গেছে
চলতে চলতে কত জনপদ হাতের তালুর মতো চেনা হয়ে গেছে।
অথচ আমরা সবাই জানি-
বেঁচে থাকার জন্যই কখনো কখনো মরে যেতে হয়,
ফিরে পাবো বলেই মাঝে মাঝে পথ হারাতে হয়।