স্মরণ -ভাষা সৈনিক আাইনজীবি গোলাম আরিফ টিপু

  • মেসবা খান
  • ২০২৫-০৩-১৫ ১৯:৩০:৩৩
image

গোলাম আরিফ টিপু ছিলেন উত্তরবঙ্গের প্রগতিশীল আন্দোলনের অন্যতম প্রধান কারিগর ও রূপকার, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁশলী, মুক্তিযুদ্ধের সংগঠকসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের একজন অগ্রসৈনিক।

জন্ম ২৮ আগস্ট ১৯৩১ সালে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে।
পড়াশোনা করেছেন রাজশাহী কলেজে। প্রতিষ্ঠাকাল থেকে হাল ধরেছেন ছাত্র ইউনিয়নের।
১৯৫৪ সালে সংগঠনটির দ্বিতীয় সম্মেলনেই হন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। ওই কমিটির সভাপতি ছিলেন ভাষাসৈনিক আব্দুল মতিন। রাজশাহীর ভাষা আন্দোলনে তাঁর ছিল অনবদ্য ভূমিকা। এছাড়াও হয়েছিলেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক।
১৫ মার্চ ২০২৪ এর সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি।