চাঁপাইনবাবগঞ্জে কলেজ শিক্ষকের অশ্লিল ভিডিও ভাইরাল,তদন্ত কমিটি গঠন,শিক্ষা মন্ত্রণালয়ের খোঁজ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-১৪ ২১:৩১:০০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জে সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোয়াজ্জেম হোসেন চন্দরের এক নারীর সাথে অশ্লিল কর্মকান্ডের একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে প্রকৃত ঘটনা জানতে চেয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে শিক্ষা মন্ত্রনালয়। গত বৃহস্পতিবার(১৩ মার্চ) রাতে ছড়িয়ে পড়া অত্যন্ত  আপত্তিকর ও অস্বস্তিকর ভিডিওটি নিয়ে ব্যাপক ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মানুষ। তবে ভিডিওটি ধর্ষণের কিনা তা নিশ্চিত নয়।ভিডিওটি পুরাতন কিানা বা কবে কোথায় কে ধারণ করেছে তাও নিশ্চিত নয়। অনেকে এ ঘটনার জন্য কলেজ শিক্ষকের শাস্তি দাবি করেছেন। ওই নারীকে একজন ছাত্রী ও এটি ধর্ষণের বা বøাকমেইল করে ধর্ষণের ঘটনা বলে মত প্রকাশ করছেন কিছু ফেইসবুক ব্যবহারকারী। আবার অনেকে লিখেছেন,ওই নারী ইচ্চাকৃতভাবে ভিডিওটি ধারণ করে অসৎ উদ্দেশ্যে বা ওই শিক্ষককে ফাঁসাতে ফেইসবুকে ভাইরাল করেছেন। তবে এমন ভিডিও অবিলম্বে ফেইসবুক থেকে সরিয়ে নেয়ার পক্ষে মত বেশিরভাগ ব্যবহারকারীর।
সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন বলেন, বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে লজ্জায় ফেলে দিয়েছে। তবে ঘটনাটি স্পষ্ট নয়। এটি ধর্ষণ না  শিক্ষককে ফাঁসানোর কোন চক্রান্ত তা নিশ্চিত নয়। ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। শুক্রবার(১৪ মার্চ) রাত ৮টা পর্যন্ত কেউ এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের নিকট কোন অভিযোগ করেন নি। ওই শিক্ষকের সাথেও যোগাযোগ করা যায় নি। তবে তার ভাই  এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। শুক্রবার সকাল ১১টায় কলেজ গর্ভর্ণিং বডি এ ঘটনায় জরুরী সভা করেছে। সভায়  প্রকৃত ঘটনা উদঘাটনে ও পরবর্তী পদক্ষেপ ঠিক করতে সিনিয়র শিক্ষকদের নিয়ে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটি আগামী  রবিবারের(১৬ মার্চ) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রনালয় থেকে এজজন অতিরিক্ত  সচিব ফোন করে ইতিমেধ্যে খোঁজ নিয়েছেন। তবে এ ধরণের ভিডিও ফেইসবুকে আপলোড না করে  কারও কোন অভিযোগ থাকলে  প্রশাসন,সেনাবাহিনী বা  কলেজ কর্তৃপক্ষকে জানানো শ্রেয় ছিল বলেও  মন্তব্য করেন অধ্যক্ষ।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, শুক্রবার রাত  সাড়ে ৮টা পর্যন্ত এ ব্যাপারে পুলিশে কেউ কোন অভিযোগ করেন নি। মেয়েটির পরিচয়ও নিশ্চিত হওয়া যাায়নি। তবে ভিডিওটি অত্যন্ত অস্বস্তিকর বলেও মত প্রকাশ করেন ওসি।