স্মরণ-কবি জসিমউদদীন

  • মেসবা খান
  • ২০২৫-০৩-১৩ ১৯:৩৪:৪৩
image

জসিমউদদীন ছিলেন একজন প্রখ্যাত কবি, গীতিকার, ঔপন্যাসিক, লেখক, শিক্ষাবিদ এবং পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা।
তিনি ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এবং সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার একজন দৃঢ় সমর্থক।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করে জসিমউদদীন বছর পাঁচেক শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৪৪ সালে শিক্ষকতা ছেড়ে যোগদান করেন বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে। তিনি বাংলাদেশে পল্লী কবি হিসেবে পরিচিত। তাঁর লেখা 'কবর' কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান।
তাঁর পুরো নাম মোহাম্মদ জসিমউদদীন মোল্লা হলেও তিনি জসিমউদদীন নামেই সমধিক পরিচিত। 
জন্ম ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বূলখানা গ্রামে তাঁর মাতুলালয়ে।
'নকশী কাঁথার মাঠ' ও 'সোজন বাদিয়ার ঘাট' কবির শ্রেষ্ঠ দুটি রচনা। 
কবি জসিমউদদীনের কবিতা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
আবহমান বাংলার সংস্কৃতিপ্রিয় আপামর দর্শকশ্রোতা ও পাঠকদের কাছে তাঁর রচিত 'মধুমালা' নাটক আজও সমানভাবে জনপ্রিয়তার শীর্ষে। 
বাংলা সাহিত্যে ব্যাপক অবদান রাখায় ১৯৫৮ সালে ভুষিত হয়েছেন তিনি প্রেসিডেন্ট 'এওয়ার্ড ফর প্রাইড অব পারফরম্যান্স পাকিস্তান' এ। ১৯৬৯ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন ডিলিট ডিগ্রি। ১৯৭৪ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েও তিনি তা প্রত্যাখ্যান করেন। ১৯৭৬ সালে ভূষিত হয়েছেন একুশে পদক সম্মাননায় এবং ১৯৭৮ সালে লাভ করেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার। 
১৩ মার্চ ১৯৭৬ সালে খ্যাতিমান এই কবি ও শিক্ষাবিদের বর্ণাঢ্যময় জীবনের পরিসমাপ্তি ঘটে। শ্রদ্ধাঞ্জলি।