চৌগাছা পরিবার'র পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- আবু জাফর বিশ্বাস
-
২০২৩-০৮-০৩ ০৮:১৭:৩৪
যশোরের চৌগাছা উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী কলেজ এ বি সি ডি কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে ও দেশের পরিবেশ বাঁচাতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা ১০০ জনকে ফ্রি ব্লাড গ্রুপিং করে এবং কলেজ প্রাঙ্গনে আম, লেবু ইত্যাদি ফলের গাছ রোপণ করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ শাহীন কবির, মোঃ কামরুল হাসান, মোঃ রাকিব, মোঃ শাহারিয়ার নাফিজ, দীপ্ত বিশ্বাস, মোঃ সুমন হোসেন, মোঃ সুলতান মাহমুদ রনি, মোঃ রিফাত আহমেদ, মোঃ সিফাত রহমান, মোঃ ইমরান হোসেন, মোঃ ইমন হোসেন, মোঃ আলিফ হোসেন, মোঃ আব্দুলাহ-আল তুষার, মোঃ সোহাগ হোসেন, মোঃ সোহেল রানা, মোঃ রহিম হোসেন- ল্যাব ইনচার্জ কপোতাক্ষি ক্লিনিক, মোঃ সারিদ রহমান- চৌগাছা ব্লাড ফাউন্ডেশন, এছাড়া উপস্থিত ছিলেন এ, বি, সি, ডি, কলেজের প্রভাষক মোঃ সালাউদ্দিন, আব্দুল মাজিদ, মোঃ নাহিদ হাসান, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী, মোঃ বাবু মিয়া, সহ প্রমুখ।
সেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রান', 'দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি', এসকল স্লোগানকে বাস্তবে রূপান্তরিত করতে "বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে ধারণ করে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে এই সকল কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।